শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ । ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ক্ষুদ্র পোশাক কারখানার মালিকের বাসায় আগুন দিলো সন্ত্রাসীরা

সাভার (ঢাকা) সংবাদদাতা »

নিউজটি শেয়ার করুন

সাভারের আশুলিয়ায় ‘নীরব গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার মালিকের বাসায় ভাঙচুর ও আগুন দিয়েছেন সন্ত্রাসীরা । বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার মোজারমেল এলাকায় গার্মেন্টস মালিক আলমগীরকে না পেয়ে তার ভাড়া বাসায় আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।

খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কোনো হতায়াতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী বলেন, সন্ধ্যা ৬টা ৩৯মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করে।

বাড়িতে থাকা ব্যবসায়ী আলমগীরের পিতা সাহাউদ্দিন বেপারী বলেন, সুমন আহমদ, রাকিব ও সায়েম তাদের দল নিয়ে এসে আমার বাড়িতে হামলা চালায়। তারা আমার ছেলেকে না পেয়ে আমাকে মারধর করে। একপর্যায় সুমন উত্তেজিত হয়ে আমার বাসার আসবাপত্র ভাংতে শুরু করে আর সায়েম বাসায় আগুন ধরিয়ে দেয়। এখন আমার সব শেষ করে দিলো। এখন আমি কোথায় যাবো কিছুই জানিনা।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বলেন, সন্ত্রাসীরা একটি বাসায় ভাঙচুর ও আগুন দিয়েছে বলে খবর পেয়েছি। সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। আমরা তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্ঠা করছি।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »