দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
রোববার (১৪ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গণমাধ্যমে এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) কর্মকর্তা আকতারুল ইসলাম।
তিনি জানান, দুদকের ছয়টি মামলা রয়েছে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে। এর মধ্যে দুইটি মামলা পাসপোর্ট জালিয়াতি এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় রেড নোটিশ জারি করা হয়। সেই নোটিশে তাকে গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য যে, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ১২ জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে সংশ্লিষ্ট পক্ষ।
আপনার মন্তব্যটি লিখুন

