সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ । ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

অনলাইন ডেস্ক »

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ সেনাবাহিনীতে ৪৪তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস)–এর অধীনে নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: নার্স (শুধু নারী প্রার্থীদের জন্য)

শিক্ষাগত যোগ্যতা

সরকার স্বীকৃত নার্সিং কলেজ থেকে ‘বিএসসি ইন নার্সিং’ এবং ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০।

শারীরিক যোগ্যতা

উচ্চতা: ন্যূনতম ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)।

ওজন: ন্যূনতম ৪৬ কেজি।

বুকের মাপ: স্বাভাবিক ২৮ ইঞ্চি (প্রসারণে ৩০ ইঞ্চি)।

দৃষ্টিশক্তি: নির্ধারিত সীমার মধ্যে হতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৭ তারিখে সর্বোচ্চ ২৬ বছর।

বৈবাহিক অবস্থা: অবিবাহিতা, বিবাহিতা, বিধবা ও তালাকপ্রাপ্তা সবাই আবেদনযোগ্য।

যারা আবেদনের করতে পারবেন না:

সরকারি বা সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগকারী।

ফৌজদারি মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।

দ্বৈত নাগরিকত্ব বা বিদেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলে।

বেতন ও সুযোগ-সুবিধা

সরকার নির্ধারিত বেতনক্রম এবং সশস্ত্র বাহিনীর প্রচলিত অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬

আবেদনের মাধ্যম: বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের ‘Apply Now’ অপশনে গিয়ে ’44th AFNS’-এ আবেদন করতে হবে।

আবেদন ফি: ১,০০০ টাকা (অনলাইনে পরিশোধযোগ্য)।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »