রবিবার, ১৭ মে ২০২৬ । ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে জয়ের পরেই স্বতন্ত্র প্রার্থীর সমন্বয়কের ওপর হামলা!

বড়লেখা প্রতিনিধি »

নিউজটি শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই বেপরোয়া প্রকাশ্য সন্ত্রসী হামলা করলো মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিনের লোকজন। স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলামের নিবার্চনী প্রধান সমন্বয়ক সাদেক রব্বানী রাহাতকে বড়লেখা বাজারের পাল মিষ্টি দোকানের সামনে হামলা করে।

বুধবার (১০ জানুয়ারি) শামীম আহমেদ, আব্দুল মালিক, কবির হোসেন, জসিম উদ্দিনসহ আরও ১০-১২ জন লোক পাল মিষ্টি দোকানের সামনে দেশীয় অস্ত্র-হকিস্টিক নিয়ে হামলা করে। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রীর লোকজন নির্বাচনের সময় সাদেক রাব্বানী রাহাত তাদের আক্রমন করে বক্তব্য দেওয়ার কারণে নাকি এই হামলা করেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, তাদের এমপি আবারও নির্বাচত হয়েছে এখন তাদের কিছুই হবে না। প্রশাসন তাদের কথা শুনবে। তাই তারা যা খুশি তাই করছে।

স্থানীয় লোকজনের ভিড় বেড়ে গেলে রাহাতকে রেখে চলে যায় তারা। পরে লোকজন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রাহাতকে ভর্তি করেন।

এ বিষয় শামীম আহমেদ ও আব্দুল মালিকের বক্তব্য জানতে সাংবাদিকরা একাদিক বার ফোন করলেও তারা ফোন রিসিভ করেনি।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »