পূর্ব শত্রুতার জের ধরে মুন্সিগঞ্জের রাজানগরে(দোকানের ঠিকানাঃ ভাড়ারিয়া)এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী মো: নাহিদ আহমেদ। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী ও পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, সিরাজদিখান থানার ভাড়ারিয়া এলাকার পশ্চিমহাটি গ্রামের ব্যবসায়ী নাহিদ আহমেদ সঙ্গে পূর্বশত্রুতার কারণে মঈনুল হাসান, এস এম সোহরাব হোসেন ও তাদের লোকদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আদালত থেকে মামলা প্রত্যাহার এস এম সোহরাব হোসেন র্দীঘদিন যাবত চাপ দিয়ে আসছেল।
এর জের ধরে এস এম সোহরাব হোসেন নেতৃত্বে বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রথম নাহিদ আহমেদ দোকানে ভাঙচুর চালিয়ে লুটপাট করে।
এ সময় হামলাকারীরা নাহিদ আহমেদ দোকান থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নাহিদ আহমেদ বাদী হয়ে উপজেলার সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী নাহিদ আহমেদ বলেন, আমার দোকানে হামলা চালিয়ে ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে, এস এম সোহরাব হোসেন ও তার লোকজন।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো.আবুবকর সিদ্দিক বলেন, এ হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে আসামিদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।

