বাংলাদেশ মানবাধিকার সংস্থা (বিএসইএইচআর)-এ একজন স্বেচ্ছাসেবক মোছা: জাহানারা খানম ও তার স্বামী মোহাম্মদ ফরহাদ হুসেন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।
আজ বৃহম্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে মানবাধিকার সংস্থা বাংলাদেশ সোসাইটি ফর দ্য এনফোর্সমেন্ট অফ হিউম্যান রাইটস (বিএসইএইচআর) এর কর্মী মোছা: জাহানারা খানম ও তার স্বামী মোহাম্মদ ফরহাদ হুসেনকে তুলে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরহাদ হুসেনের ভাই এনায়েত হোসেন বলেন, ‘সকাল ৯ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সশস্ত্র র্যাব পোশাক পরিহিত দুই জনসহ সাদা পোশাকের বেশ কয়েকজন মিলে আমার ছোট ভাই ও স্ত্রী কে তুলে নিয়ে যায়। তখন অভিযান পরিচালনাকারিদের পরিচয় জানতে চাইলে তারা র্যাবের কার্ড দেখায়।
আপনার মন্তব্যটি লিখুন

