মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ । ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে দিন-দুপুরে নারীকে অপহরণের চেষ্টা!

কুমিল্লা প্রতিনিধি »

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার তিতাসে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার পথে এক নারীকে জোরপূর্বক প্রাইভেটকার দিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারী ও তার স্বামী চিৎকার করলে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

শনিবার ৭ অক্টোবর ২০২৩ সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে তিতাসে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কড়িকান্দি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী সাথে ছিলেন। ভুক্তভোগী নারীর স্বামী ও এলাকাবাসীর প্রচেষ্টায় অপহরণে ব‍্যার্থ হয়!

ভুক্তভোগী নারীর স্বামী বিল্লাল হোসেন জানান, তিনি তার স্ত্রীকে ডাক্তারের কাছ থেকে চেকআপ করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার বাজার এলাকায় ঘোরাফেরা করে এবং তাদের সামনে থামায়। গাড়ি থেকে কয়েকজন যুবক বেরিয়ে বিল্লালের স্ত্রীকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করেন।

এ সময় তিনি প্রাণপণ চিৎকার করলে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার (ওসি) কাঞ্চন কান্তি দাশ বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে অপহরণের চেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালবে।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »