শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ । ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে পোল্ট্রি ফার্মে হামলা ও লুটপাট

অনলাইন ডেস্ক »

নিউজটি শেয়ার করুন

:: কুমিল্লা প্রতিনিধি ::

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা ইউনিয়নে পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী আশিকুজ্জামান রনি’র খামারে হামলা চালিয়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আশিকুজ্জামান রনি বাঙ্গড়া বাজার থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

বুধবার (২৫ অক্টোবর) মধ্যরাতে একদল দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার গভীর রাতে ৬০/৭০ জনের একটি দুর্বৃত্তে দল মুখোশ পড়া অবস্থায় হাতে রামদা, ধারালো অস্ত্র দিয়ে তার বাড়িতে ও তার পোল্ট্রি ফার্মে হামলা চালায়। পাহাড়াদার দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র দেখে ফার্ম থেকে পালিয়ে যায়। পরে দুর্বৃত্তরা ফার্মের লোহার মোটা নেট জাল কেটে ভিতরে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। ভাঙচুরের এক পর্যায়ে দুর্বৃত্তরা ২টি জেনারেটর, ৬টি পানির পাম্প, ৭০টি বৈদ্যুতিক ফ্যান, ১টি ফিড মিক্সার মেশিন, ৩টি এসএস রোল ও ৫০ বস্তা ভুট্টা, একটি ব্যাটারী চালিত ভ্যান ও আড়াই টন রেডিফিডসহ প্রায় ১২লক্ষ টাকার মালামাল পিকআপ ভ্যানে নিয়ে যায়।

এর আগে ছাত্রলীগ ও পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ করেন পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী আশিকুজ্জামান রনি। এতে ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে লুটপাট করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বাঙ্গড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফীউল আলম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »