মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মাওলানা মহিউদ্দিন রাব্বানী ও তার সহযোগীরা এক বাড়িতে হামলা চালায় বলে জানা যায়। হামলায় মো: ছমির উদ্দিন মিয়া (৬৯) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) এই হামলা চালায় তারা।
স্থানীয়রা জানান, মহিউদ্দিন ও তার সহযোগীরা ঐ বাড়িতে প্রবেশ করে এক মহিলার উপর হামলা শুরু করে। পরে তার বৃদ্ধ বাবা বাধা দিলে তাকেও মারধর শুরু করেন দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই বৃদ্ধ বাবা (মো: ছমির উদ্দিন মিয়া) অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় গ্রামবাসি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চার দিন চিকিৎসারত অবস্থায় রবিবার (৮ ডিসেম্বর) তিনি মারা যান।
সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সাংবাদিককে জানান, “আমাদের কাছে মৃত মো: ছমির উদ্দিন মিয়া এর মেয়ে রুনা আক্তার মামলা করেছে। চার দিন আগে মো: ছমির উদ্দিন মিয়ার বাড়িতে হামলার খবর পেয়েছি। আমরা তদন্ত করছি এবং অপরাধীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।“

