শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ । ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানী নগরে শিয়া সম্প্রদায়ের এক বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

সিলেট প্রতিনিধি »

নিউজটি শেয়ার করুন

সিলেট জেলার ওসমানী নগর উপজেলার তাজপুর মান্দারুকা গ্রামে এক শিয়া সম্প্রদায়ের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ৩টার দিকে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এসময় বাড়িতে থাকা এমদাদুল হক বলেন, ঘুমের মধ্যে হঠাৎ ধোঁয়ার কারণে তার শ্বাসরুদ্ধ হলে ঘুম ভেঙ্গে দেখেন বাড়িতে আগুন লেগেছে। তার চিৎকার শুনে ঘরের সবার ঘুম ভাঙ্গে এবং প্রয়োজনীয় জিনিস পত্র ঘর থেকে বেড় করতে শুরু করেন। তখন আমরা জীবন বাঁচাতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি।

তিনি আরও বলেন, স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।

ওসমানী নগর থানার কর্মকর্তা (ওসি) বলেন, আগুনে ঘর ও রান্নাঘরের কিছু অংশ পুড়ে ছাই হয়ে গেছে। এমদাদুল হক অভিযোগ করে বলেন, মুশতাক তাকে ফোনে আগুন দিয়েছে বলে জানায়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »