সাভারের আশুলিয়ায় ছাত্রলীগ নেতা রাকিব এবং সায়েম গ্রুপের চাঁদার কারণে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন আশুলিয়ার ব্যবসায়ীরা। প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করতে গেলে উঠলো হামলার শিকার ’নীরব গার্মেন্টসের’ স্বত্বাধিকারী আলমগীর।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আশুলিয়ায় গার্মেন্টস মালিকদের কাছ থেকে চাঁদা নেন রাকিব এবং সায়েম গ্রুপের সন্ত্রাসীরা। তারই প্রতিকার চেয়ে ব্যবসায়ী আলমগীর থানায় অভিযোগ করতে যাওয়ায় নির্মমভাবে পেটালেন ছাত্রলীগের রাকিব এবং সায়েম গ্রুপ। পরে স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পরে থাকতে দেখে তারা সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
আশুলিয়ায় ছাত্রলীগের রাকিব এবং সায়েম গ্রুপের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অবশ্য এবারই প্রথম নয়। বহুবার তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও তিনি তার মারমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বীরদর্পে।
নির্যাতনের শিকার আলমগীর বলেন, সায়েম অফিসে এসে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে না চাইলে সে আমাকে হত্যার হুমকি দিয়ে যায়। এরপর বিভিন্ন সময় তাদের নানা অনুষ্ঠানের কথা বলে চাঁদা নিতো। চাঁদা দিতে না চাইলে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে যেত। আমাকে তাদের অফিসে ডেকে নিয়ে দফায় দফায় হুমকি দিয়ে আসছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকির মুখে এখন তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন না।

