শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ । ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজার খামারীর বাড়িতে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি »

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নরিংদী গ্রামের এক খামার ব্যবায়ীবাড়িতে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত।

বুধবার (১৩ নভেম্বর) রাতে আড়াইহাজারের নরিংদী গ্রামে ব্যবায়ী সাখাওয়াত হোসেনের বাড়িতে বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়। ব্যবায়ীর স্ত্রী নাসিমা আক্তার বলেন, আমি বাড়িতে ছিলাম না ওই সময় আমার মোবাইলে প্রতিবেশ একজন ফোন দিয়ে বলেন আমাদের বাড়িতে আগুন লেগেছে। এর পর আমার মোবাইলে একটি এসএমএস আসে ইয়াকুব সেলিমের কাছ পরিচয় দেয় এবং আমাদের হত্যার হুমকি দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আড়াইহাজারে উপ-সহকারী পরিচালক মোঃ সাদিকুল বারি জানান, আগুনের খবর পেতে বিলম্ভ হওয়ায় আগুনের তীব্রতা বেড়ে যায়। আমার আগুন নিয়ন্ত্রনে এনেছি কিন্তু মালামাল রক্ষা করতে পারিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াকুব সেলিম এবং ইমরান ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল হাসানসহ হামলার নেতৃত্বে ছিলেন বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, নাসিমা আক্তার আমাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। বাড়িঘর ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমরা তদন্ত করে মামলার নিচ্ছি। তাদের দ্রুত গ্রেপ্তারের অভিযান চালাবো।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »