মুন্সিগঞ্জের রাজানগরে (দোকান ও গ্ৰামঃ ভাড়ারিয়া) চাঁদা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ী মো: নাহিদ আহমেদকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ চায়। ব্যবসায়ীর স্ত্রী ৪ লক্ষ টাকা দিলে তারা তাকে পাড়া বাজারের কাছে ফেলে যায়।
রোববার (১২ নভেম্বর) বিকেলে তাকে অপহরণ করে বলে জানা যায় পরে মঙ্গলবার বাজার এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। এসময় কিছু পরিচিত লোক তাকে উদ্ধার করে বসুমতি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
অপহরণের শিকার ব্যবসায়ী মো: নাহিদ আহমেদ মুন্সিগঞ্জের রাজানগর এলাকার নূর ইসলামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহরণের শিকার হওয়া মোঃ নাহিদ আহমেদ একজন ব্যবসায়ী। তিনি অসুস্থ বোনকে দেখে তার বাড়ি থেকে ফেরার পথে বন্দুকধারী কাওসার, সোহরাব অনিক তাকে অপহরণ করে।
এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমকে আটকে রেখে তার ব্যবহৃত মোবাইল থেকে কল দিয়ে পরিবারকে জানায় ভিকটিম ভালো আছেন এবং তিনি তাদের হেফাজতে আছেন। এরপর থেকে ওই নম্বরে যোগযোগ করলে ফোন বন্ধ দেখায়। পরে রাতে ভিকটিমের ব্যবহৃত নম্বর থেকে কল দিয়ে অপহরণের বিষয়টি জানানো হয় এবং মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

