মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ । ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেওয়ায় ডিস্ট্রিবিউশন হাউজ হামলা ও লুটপাট!

সিলেট প্রতিনিধি »

নিউজটি শেয়ার করুন

চাঁদা না দেওয়ায় হামলা ও হেনস্থা এবং ব্যবসায় প্রতিষ্ঠানের ক্যাশ থেকে পিস্তল দেখিয়ে টাকা লুটপাটের করার অভিযোগ করেছেন বিয়ানীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফরহাদ হুসেন।

বৃহস্পতিবার (১০ই মার্চ) দুপুরে সিলেট মহানগর ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ তার ১০-১২জনের একটি সন্ত্রাসী গ্রুপ নিয়ে এই হামলা করেন বলে জানা যায়।

ভুক্তভোগী প্রতিষ্ঠানের কর্মচারি আব্দুল কুদ্দুছ বলেন, তারা আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসে ফরহাদ ভাইর কাছে চাঁদার টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকার করেন এতে তারা ক্ষিপ্ত হয়ে অত্যন্ত হিংস্র হয়ে ওঠে। পরে কাঠের লাঠি দিয়ে তাকে নির্মমভাবে মারধর করে। আমরা কয়েকজন কর্মচারী তাকে রক্ষা করার চেষ্টা করলেও এই হামলায় আমরা কয়েকজন আহত হই। এক পর্যায়ে তারা একটি পিস্তল বের করলে আতঙ্ক সৃষ্টি কয়। এরপর তারা ক্যাশ থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা লুট করে। চাঁদার টাকা না দেওয়ায় তারা হামলা করে এবং মারধর করে। যার কারণে ব্যবসায়ী ফরহাদ হুসেন এর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে কর্মচারিরা তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে পুলিশ তাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারিনি।

উল্লেখ্য সম্প্রতি সিলেট মহানগর ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ বিভিন্ন চাঁদাবাজির মামলায় জেল খেটে বের হয়েছেন।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »