শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ । ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিরপেক্ষ নির্বাচন না হলে বয়কটের শপথ স্বতন্ত্র প্রার্থীর

বড়লেখা প্রতিনিধি »

নিউজটি শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনজুমানে আল-ইসলাহর জুড়ী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ময়নুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে আমি বয়কটের শপথ করলাম। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। আশ্বাস দেওয়া হয়েছিল প্রতিটি প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে, সেনাবাহিনী থাকবে, র‍্যাব থাকবে, বিজিবি থাকবে, এর সাথে পুলিশ ফোর্স থাকবে। তাই আপনারা নির্ভয়ে এসে নির্বাচনের দিন ভোট দিয়ে যাবেন। রোববার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বড়লেখা কলেজ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি তিনি এসব কথা বলেন।

আজাদ আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. ময়নুল ইসলামের নিবার্চনী প্রধান সমন্বয়ক সাদেক রব্বানী রাহাত, সামাজ সেবক আব্দুল লতিফ, উপজেলা মৎসজীবীর সভাপতি শেখ রজমান প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে সাদেক রাব্বানী রাহাত বলেন, ময়নুল ইসলামের জন্য বড়লেখা-জুড়ী কোনো পিচ্ছিল জনপদ নয়।এখানে আমাকে ফোনে হুমতি-দামকি দিয়ে লাভ হবে না। শামীম আহমেদ, আব্দুল মালিক মনে রাখবেন আপনাদের এই দিন দিন নয় আরও দিন আসবে। সময় আসবে তখন পালানোর পথ খোঁজে পাবেন না। এখনও সময় আছে সুষ্ঠু রাজনীতে ফিরে আসেন। মন্ত্রীর পকেটে প্রশাসন রেখে ক্ষমতা দেখাবেন না। ফেরাউনেরও পথন হয়েছে। আমাকে আক্রমন করে ভয় দেখিয়ে লাভ নেই। ভোটারদের দৃষ্টি এখন ভালো মানুষের দিকে।

সামাজ সেবক আব্দুল লতিফ বলেন, পুলিশ যদি বিএনপি-জামায়াতের ভোটারদের কোদায় (হয়রানি) না, ভোটকেন্দ্রে হামলা হইত না, ভোট ডাকাতি হইত না, তাহলে গত নির্বাচন নৌকা ডুবি ডাইতো।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »