কুমিল্লার তিতাসে পুলিশ অভিযান পরিচালনা করে ২ জন মাদক কারবারী ও সন্ত্রাসীকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুরের বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।
তিতাস থানার এসআই খালেকুজ্জামান ও সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা জারি ডিউটিতে নিয়োজিত থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ রাত ২ ঘটিকার সময় কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রাম থেকে তাদের আটক করে।
আটককৃত আসামীদের নাম জহিরুল ইসলাম(৩২), পিতা-মোঃ রহমান আলী এবং আসিফ শিকদার (২৩)পিতা-মোঃ আব্বাস বেপারী।
আটককৃত আসামীদের সহযোগিরা,জহিরুল ও আসিফের আটকের সংবাদ জানতে পেরে, ২২ সেপ্টেম্বর ২০২৩ মধ্যরাতে ব্যবসায়ী বিল্লাল হোসেনের দোকান মো. জামাল ইলেকট্রনিক্স ও লাইটিং সেন্টারে লুটপাট চালায়।
তিতাস থানার (ওসি) কাঞ্চন কান্তি দাশ জানান, ব্যবসা প্রতিষ্ঠানে ডকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। ঘটনায় মামলা রুজু করতে আজকে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

